ভিয়েনা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ৫৭ সময় দেখুন

সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী বানাবে বাংলাদেশ আওয়ামী লীগ

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (৫ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ীতে মুরাদ হাসান এমপির নেতৃত্বে বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে মুরাদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়েই হবে এবং আবারও বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

সকালে পৌর শহরের আরামনগর বাজার এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে অবৈধ হরতাল ও অবরোধের নামে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর এবং পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা প্রাঙ্গণ থেকে আরামনগর বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে সরকার প্লাজার সম্মুখে বিএনপি-জামায়াতের নাশকতা ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শান্তি সমাবেশে মুরাদ হাসান বলেন, দেশে হরতাল অবরোধের নামে হত্যা ,জ্বালাও পোড়াও ভাঙচুর করে কোনো লাভ নেই। অপরাজনীতি করে শেখ হাসিনার উন্নয়নের ধারা বন্ধ করা যাবে না।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও কৃষক লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা

আপডেটের সময় ০৭:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩