ভিয়েনা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নাসীরুদ্দিন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ ময়মনসিংহে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা লালমোহনে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু ! হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত বিজয় গ্রেপ্তার, ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ-হামলা, স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবী ঝিনাইদহে নাসীরুদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা

শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ৬৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি:  ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মহিদুজ্জামান (বিপিএম), জেলা সিভিল সার্জন কে.এম শফিকুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কমপক্ষে প্রায় ১৬ হাজার সুবিধাভোগী ও সাধারণ জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মিলন মেলাটি জনসমুদ্রে   পরিণত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বিগত একনাগারে প্রায় ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় সমাজের সুবিধাবঞ্চিত, হত-দরিদ্র, ভুমিহীন-গৃহহীন, ক্ষুদ্র নৃ গৌষ্ঠী ও চরাঞ্চলের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সামজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, পঙ্গু ও প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, জেলে ভাতা, আশ্রয়ণ প্রকল্পে মুজিব বর্ষের ঘর প্রদান, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, দুঃস্থ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন প্রদান, বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান, বীরমুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রদান, ভিজিডি -ভিজিএফ সহ সকল ধরনের সুবিধা সাধারণ জনগণ ঘরে বসেই পাচ্ছেন। তাছাড়াও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

দেশবাসীসহ ভোলা-৩ আসনের সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে এমপি শাওন আরো বলেন, দেশী বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর হিসেবে দেখতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান এ কে এম শহিদুল্যাহ কিরন, মেহেদী হাসান মিশু, রাসেল মিয়া, আবু তাহের মিয়া,  নুরুন্নবী সিকদার সহ  ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

শৈলকুপায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

আপডেটের সময় ০২:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩