ভিয়েনা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছার পর ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং এসময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ২১ বার তোপধ্বনি করা হয়। প্রধানমন্ত্রী এ সময় ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে  মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। শেখ হাসিনা ও ম্যাক্রঁ উভয়েই নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনে যোগদান শেষে রোববার ঢাকায় আসেন।

১৯৯০ সালের ২০-২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোন ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা  রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তারা যৌথ প্রেস ব্রিফিং করবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট সোমবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো

আপডেটের সময় ০৭:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩