ভিয়েনা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

সমকামিতার অভিযোগে কুয়েতে ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ৭০ সময় দেখুন

নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: বিশ্বব্যাপী ঝড় তুলে হিট ‘বার্বি’সিনেমা। তবে এই সিনেমায় রূপান্তরকামী বা সমকামীর বিষয়টি দেখানো হয়েছে-এমন অভিযোগে কুয়েতে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে একই অভিযোগে লেবাননেও সিনেমাটি বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, ‘বার্বি’ কুয়েতি সমাজকে ভুল পথে চালিত করতে পারে।

সাধারণভাবেই যেকোনো বিদেশি চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয় সেন্সর কমিটি। ছবিতে যে দৃশ্য দেখানো হয়েছে, তা জনসাধারণের নীতি-নৈতিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে সেন্সর কমিটি। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের অধিবাসীরা অত্যন্ত রক্ষণশীল। এসব দেশে সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছে। তাই জাতিগত দিকে আঘাত হানে এমন কোনো চলচ্চিত্র সে দেশে প্রদর্শন করা যাবে না।

উল্লেখ্য, গত জুন মাসে ‘স্পাইডার-ম্যান অ্যানিমেশন’ নিষিদ্ধ করা হয়েছিল। যা হোক, ‘বার্বি’ বিশ্বের অন্যান্য দেশে দেখানো হলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দেখানো হচ্ছে না।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমকামিতার অভিযোগে কুয়েতে ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ

আপডেটের সময় ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩