ভিয়েনা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

যান্ত্রিক ত্রুটির জন্য ঢাকার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৫৮ সময় দেখুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেট্রোরেল চলাচলের ট্র্যাকে বিদ্যুৎ সরবরাহে কোন সমস্যা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে ঢাকার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি সারানোর পর পুনরায় মেট্রোরেল চালানো হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) ও আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রি করা হচ্ছে না। স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,সকাল ৯টার দিকে হঠাৎ আগারগাঁও থেকে উত্তরামুখী দুটি ট্রেন পল্লবী ও কাজীপাড়ায় আটকে যায়। এরপর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ট্রেন দুটি চালিয়ে উত্তরা উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই ট্রেন সেবা বন্ধ আছে।

প্রতিষ্ঠানের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, মেট্রোরেলে ঠিক কি ধরনের ত্রুটি হয়েছে, তা এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। ত্রুটি ধরা পড়লে তা ঠিক করে মেট্রোরেল চলাচল পুনরায় চালু করা হবে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তোবা পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আমাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন, কোথায় সমস্যা হয়েছে। সমস্যা চিহ্নিত করে তা ঠিক করা হবে। এর পর মেট্রোরেল চলবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যান্ত্রিক ত্রুটির জন্য ঢাকার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

আপডেটের সময় ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩