ভিয়েনা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

শীর্ষ ধনীর স্থান ফের হারালেন ইলন মাস্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষ স্থান থেকে ফের সরে গেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং টুইটারের সিইও ইলন মাস্ক। ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্টের কাছে নিজের জায়গা খুয়েছেন ইলন।

বৃহস্পতিবার (২ মার্চ) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্যানুযায়ী, বার্নার্ড আর্নল্টের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

বার্নার্ড আর্নল্টের সম্পদ মূল্য বেড়েছে ১৯৯ কোটি ডলার। অন্যদিকে, টেসলার শেয়ারের দাম কমে ইলনের সম্পদ মূল্য কমেছে ১৯১ কোটি ডলার।

ধনকুবেরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০৭ কোটি ডলার কমে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৬০ কোটি ডলারে। এক হাজার ১১৩ কোটি ডলার নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিল গেটস। তারপরেই রয়েছেন ওয়ারেন বাফেট।

গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে, গত সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পান ইলন মাস্ক। তবে, সেই অবস্থান বেশিদিন থরে রাখতে পারলেন না টেসলার সিইও।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শীর্ষ ধনীর স্থান ফের হারালেন ইলন মাস্ক

আপডেটের সময় ০৪:২৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩