ভিয়েনা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

আপিলেও হারলেন আইএস বধূ বাংলাদেশী শামীমা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: যুক্তরাজ্যের নাগরিকত্ব ফিরে পাওয়ার মামলায় হেরে গেছেন আইএস বধূ ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম। বুধবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটেনের বিশেষ অভিবাসন আদালত শামীমার আপিল খারিজ করে দেয়।

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইস্যুতে শামীমার নাগরিকত্ব বাতিল করা হয়। এ নিয়ে আপিল করেন সিরিয়ার শরণার্থী শিবিরে পাওয়া এই ব্রিটিশ নাগরিক। তবে, তার আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এবারেও দেখানো হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা হুমকি।

বিচারক জে বলেন, ‘তার আপিল সেমি-সিক্রেট কোর্ট থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এর মানে দাঁড়ায়, ২৩ বছর বয়সী শামীমা উত্তর সিরিয়ার শরণার্থী শিবির থেকে যুক্তরাজ্যে ফিরতে পারবেন না।’

২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবীসহ সিরিয়ায় পালিয়ে যায় শামীমা। তারা জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে ব্রিটেন ছেড়ে সিরিয়া গিয়েছিলেন। সেখানে আইএসের এক সদস্যকে বিয়ে করেন শামীমা। এরপর তিনি তিন সন্তানের জন্ম দেন, তবে সবাই মারা গেছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থী শিবিরে শামীমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। সাক্ষাৎকারে শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। কিন্তু, তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। ফলে, যুক্তরাজ্যে ফেরার পথ বন্ধ হয়ে যায় শামীমার। তারপর থেকেই ব্রিটিশ নাগরিকত্ব টিকিয়ে রাখতে আইনি লড়াই শুরু করেন শামীমা। তবে, একের পর এক মামলায় হেরে গিয়েছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপিলেও হারলেন আইএস বধূ বাংলাদেশী শামীমা

আপডেটের সময় ০৪:২৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩