ভিয়েনা ০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

ওজন কমালেন ৭ কেজি, দীঘি ফিরলেন স্কুলছাত্রী হয়ে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৮ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বমহলে। এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন দীঘি। আগের দীঘিকে ভেঙে নতুনভাবে নিজেকে গড়েছেন। নতুনভাবে গড়তে শরীরের ওজন ৭ কেজি কমিয়েছেন দীঘি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার সামনে হাজির হতে যাচ্ছেন দীঘি। মূলত গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।

তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে গান ও ভিডিওটি উন্মুক্ত হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওজন কমালেন ৭ কেজি, দীঘি ফিরলেন স্কুলছাত্রী হয়ে

আপডেটের সময় ০৪:২১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩