ভিয়েনা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘ইত্যাদি’র আব্দুল আজিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ।

টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন আব্দুল আজিজ। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানান, তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। আব্দুল আজিজ সবার কাছে দোয়া চেয়েছেন।

বেশ কয়েক বছর ধরে নিয়মিত কাজ করেন না আব্দুল আজিজ। তবে দেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নিয়মিত দেখা মেলে তাঁর।

আব্দুল আজিজ একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। রেডিওর প্রায় ১৬০০ নাটকে অভিনয় করেছেন তিনি। টিভিতে ৬ শতাধিক আর ১০০টিরও বেশি সিনেমার সফল অভিনেতা হয়ে দর্শকের মনে দাগ কেটেছেন। আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘ইত্যাদি’র আব্দুল আজিজ

আপডেটের সময় ০৪:১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩