ভিয়েনা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্প স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৪টা ১৭ মিনিটে আঘাত করে। তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল আর এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার।

ওই এলাকা জুড়ে তৈরি হওয়া ভূকম্পন রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর থেকেও অনুভূত হয়। এদিকে, গাজিয়ান্তেপ শহরের বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে আর ধারণা করা হচ্ছে বেশ কিছু মানুষ সেগুলোতে আটকা পড়েছে। দিয়ারবাকির শহরের একটি শপিং মল ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

তুরস্কের ভূতাত্ত্বিকরা এই ভূমিকম্পের মাত্রা ৭.৪ বলে ধারণা করছেন। তারা জানান ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির এক মিনিট পর ওই এলাকায় দ্বিতীয় ঝাঁকুনি আঘাত হানে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৭

আপডেটের সময় ০৪:১৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩