ভিয়েনা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

ঢাকার মেট্রোরেলে প্রথম দিনে আয় ২ লাখ ৭৫ হাজার টাকা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ৫৯ সময় দেখুন

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে ১০টি ট্রেনে এই টাকা আয় হয়

বাংলাদেশ ডেস্কঃ গতকাল বুধবার(২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করলেও সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। যাত্রা শুরুর প্রথম দিন অনেকে মেট্রোরেলে উঠতে লাইনে থাকলেও সুযোগ হয় ৩ হাজার ৮৫৭ জনের। এদের থেকে প্রথম দিন মেট্রোরেলে আদায় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে ১০টি ট্রেনে এই টাকা আয় হয়। দিয়াবাড়ী থেকে সকাল ৮টায় যাত্রী নিয়ে প্রথম ট্রেন আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে আসে। আর আগারগাঁও থেকে দিয়াবাড়ীর উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি সেক্রেটারি (জনসংযোগ) নজরুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, যাত্রী নিয়ে চলাচল করার প্রথম দিনে মেট্রোরেলে সিঙ্গেল জার্নি ও এমআরটি পাস নিয়ে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ৩ হাজার ৭৫৬ জন সিঙ্গেল জার্নির টিকিট কিনেছেন। এ থেকে আয় হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩৬০ টাকা। আর এমআরটি পাস কেনেন ৯৯ জন, যেখান থেকে আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে মেট্রো কর্তৃপক্ষের আয় হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকার মেট্রোরেলে প্রথম দিনে আয় ২ লাখ ৭৫ হাজার টাকা

আপডেটের সময় ০৬:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২