ভিয়েনা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেঘনায় জাহাজ ডুবিঃ দুর্ঘটনা কবলিত জাহাজে ছিলেন না পাইলট, ফিটনেস নিয়েও প্রশ্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • ৭৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার মেঘনায় ডুবে যাওয়া কার্গো জাহাজ মেরিন আইন অমান্য করে চলাচল করেছে। জাহাজে ছিলেন না কোন পাইলট। ঘন কুয়াশায় অদক্ষ চালক দিয়ে পরিচালনার কারনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ। এ জন্য তারা জাহাজটির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানিয়েছে বিআইডব্লিটিএ।

মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।৩ সদস্য বিশিষ্ট এ কমিটিকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিআইডব্লিটিএ পরিচালক(নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মোঃ শাজাহান এ তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেন, জাহাজের ফিটনেস রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ওই জাহাজ মেরিন আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার আগে দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধার করা হবে। পদ্না ওয়েল কোম্পানি এবং বিআইডব্লটাএ যৌথ প্রচেষ্টায় জাহাজটি উদ্ধার  করা হবে। এ জন্য কোস্টগার্ড ও বিআইডব্লিটিএ ১৯  সদস্যের ডুবরি প্রস্তুত রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে ১ হাজার টন ধারন ক্ষমতার ২ টি উদ্ধার কাজে অংশ নিবে। তবে কবে নাগাদ জাহাজটি উদ্ধার হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। তৃতীয় দিনে মত তেল ছড়িয়ে পড়ছে মেঘনায়। এতে পরিবেশ দুষনের আশংকা করা হচ্ছে।

ভোলা কোস্টগার্ডের জোনের অপারেশন অফিসার ল্যা.এম হাসান মেহেদি বলেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কোস্টগার্ড সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে। আমাদের ডুবুরি দল প্রস্তুত রয়েছে।

এদিকে দুর্ঘটনা কবলি জাহাজে লস্কর ফরিদুল আলম পাটাওয়ারী বলেন, জাহাজে পাইলট ছিলা না, রাতে জাহাজ চালান সেকেন্ডে মাস্টার শাহ পরান ও বড় মাস্টার বেল্লার এবং সুকানি মুরাদ চালিয়ে ছিলো। যদি পাইলাট থাকতে তাহলে এমন দুর্ঘটনা হয়ত ঘটতো না।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় জাহাজ ডুবিঃ দুর্ঘটনা কবলিত জাহাজে ছিলেন না পাইলট, ফিটনেস নিয়েও প্রশ্ন

আপডেটের সময় ০৫:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২