ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা মাভাবিপ্রবিতে নেক্সটজেন গ্লোবাল ইকো-লিডারশীপ সামিট অনুষ্ঠিত টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট দিবস পালিত, সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত লালমোহনে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আটক ৪ মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, পোশাক ও ফুটওয়্যার সামগ্রী বিতরণ করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ৮৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ অবসানে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। যদিও কিয়েভ ও তার পশ্চিমা মদদদাতারা সেই প্রস্তাব নাকচ করেছে। রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এ সাক্ষাৎকারে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ সংঘাত এটি। আর ১৯৬২ সালে কিউবান মিসাইল সংকটের পর মস্কো ও পশ্চিমা মহলের সর্ববৃহৎ দ্বন্দ্ব এ ইস্যু।

ক্রেমলিন বলছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। আর কিয়েভ বলছে, ইউক্রেনীয় সব অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না। পরিপ্রেক্ষিতে পুতিন বলেন, গ্রহণযোগ্য সমাধানে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে সমঝোতা করতে আমরা প্রস্তুত। তবে এটা সম্পূর্ণটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা সমঝোতায় করতে চাচ্ছি। কিন্তু তারা চাচ্ছে না। তিনি বলেন, আমরা জাতীয় স্বার্থ রক্ষায় লড়ছি। রুশ জনগণের সুরক্ষায় লড়াই করছি। নাগরিকদের রক্ষায় এছাড়া আমাদের কোনো উপায় নেই।

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেটা ধ্বংস করার ঘোষণা দিয়েছেন পুতিন। তিনি শতভাগ আত্মবিশ্বাসী, তার সেনারা পেন্টাগনের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারবে।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

টাঙ্গাইলের নাগরপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আপডেটের সময় ০৬:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২