ভিয়েনা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেল যুবকের বসত ঘর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ৪৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের চরকালাচাঁদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. নূরনবী। ৪ সন্তান আর স্ত্রী নিয়ে তার সংসার। কৃষি কাজ আর পান বিক্রি করে কোনো রকমে চলে নূরনবীর সংসার। তবে মঙ্গলবার সকালে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে নিমেষেই নিঃস্ব হয়ে গেছেন তিনি। আগুনে পুড়ে গেছে তার ঘরে থাকা চাউল, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার আর প্রয়োজনীয় সকল মালামাল। সব হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন নূরনবী। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

নূরনবী বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে আমার ছোট ছেলে ঘরে আগুন দেখে চিৎকার দেয়। এরপর স্থানীয়রা এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসে ফায়ার সার্ভিসও। তাদের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে পুড়ে যায় ঘরের ভিতরে থাকা সবকিছু। টিনসেড ঘরটিরও প্রায় ৯৫ ভাগ পুড়ে গেছে। এতে করে ঘর ও ঘরের মধ্যে মালামালসহ আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমি সামান্য কৃষি কাজ আর পান বিক্রি করে সংসার চালাই। এখন আগুনে আমার সব পুড়ে গেছে। এই ক্ষতি পোষানোর সাধ্য নেই। এখন সন্তান-স্ত্রী নিয়ে কোথায় থাকবো-কোথায় খাবো কিছুই বুঝতে পারছি না। আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের কাছে নতুন করে আমার ঘরটি তোলতে প্রয়োজনীয় সহায়তা কামনা করছি।

স্থানীয় মাহাতাব উদ্দিন হাসান জানান, নূরনবী একজন অসহায় মানুষ। এই অগ্নিকাণ্ডে তার অনেক বড় ক্ষতি হয়েছে। নতুন করে এখন ঘর তোলারও সাধ্য নেই নূরনবীর। তাই আমাদের দাবী সরকারিভাবে যেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এব্যাপারে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবারটিকে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে গেল যুবকের বসত ঘর

আপডেটের সময় ০৮:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২