ভিয়েনা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

৬ পা বিশিষ্ট গরুর বাছুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • ৪৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জন্ম হয়েছে ৬ পায়ের একটি বাছুরের। বিরল এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সাড়া পড়ে যায়। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে। বৃহস্পতিবার সকালে উপজেলার  বগুড়া ইউনিয়নের নাগিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নাগিরহাট গ্রামের মামুন মন্ডলের বাড়িতে একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গা মতো থাকলেও বাছুরটির ঘাড়ের কাছে আরেকটি অতিরিক্ত ২টি পা দেখা যায়।

চিকিৎসক জানিয়েছেন, বাছুটির পা ৬ টি হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।

গরুর মালিক মামুন মন্ডল বলেন, গাভীটি সকালের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও একটি পা ঘাড়ের কাছে রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতংকিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানায় , পা ৬ টা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। বাছুরটিকে দেখতে বাড়িতে অনেক মানুষ ভিড় করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খান বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে ৬টা পা হলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবেনা। শুধু অতিরিক্ত পা গুলো বাড়বে না।

শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬ পা বিশিষ্ট গরুর বাছুর

আপডেটের সময় ০৭:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২