ভিয়েনা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

সিয়ামের চড় খেয়ে গাল কেটে গেছে নায়িকা সুনেরাহ’র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ১১১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: রাজধানীর আর্মি স্টেডিয়ামে বুধবার ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্টে’ গঠেছে অপ্রীতিকর এক ঘটনা! মঞ্চে গাইছিলেন জেমস। দর্শক সারিতে নায়ক সিয়াম আহমেদ কনসার্ট উপভোগের সময় হুট করে এক তরুণী এসে তাকে চুম্বন করেন। এমন কাণ্ডের পর মেজাজ হারিয়ে সিয়াম কষে চড় মারেন ওই তরুণীকে। ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন।

চড় খেয়ে চুপসে যান ওই তরুণী। কিছু না বলেই মুখ ঢেকে স্থান ত্যাগ করেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপস। সেটি রীতিমত ভাইরাল।

ভিডিওতে থাকা ওই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এদিকে, চড় মারার ঘটনাটি সিনেমার শুটিঙয়ের অংশ বলে দাবি নায়িকা সুনেরাহ’র।  তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান, ‘অন্তর্জাল’ ছবির দৃশ্য এটি। ছবিতে সিয়ামের বিপরীতে প্রিয়ম নামে এক রোবটপ্রেমীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। ছবিতে কনসার্ট চলাকালীন চুমু দেওয়ার ওই ঘটনার মতো একটি দৃশ্যে রয়েছে। ঘটনাক্রমে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করেন।

সুনেরাহ বলেন, ‘বিষয়টি খোলাসা করতে চাইনি। কিন্তু ভিডিওটি কে বা কারা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এরপর সেটি ভাইরাল হয়। তাই এখন খোলাসা করতে হলো।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিয়ামের চড় খেয়ে গাল কেটে গেছে নায়িকা সুনেরাহ’র

আপডেটের সময় ০৭:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২