ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

রুশ সৈন্যদের অস্ত্রসমর্পণের আহ্বান ইউক্রেনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ৯১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শুক্রবার রাশিয়ান সৈন্যদের ‘জীবন ও নিরাপত্তার’ প্রতিশ্রুতি দিয়ে তাদের অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। রেজনিকভ রুশ সেনাদের উদ্দেশে একটি ভিডিওতে তিনি বলেন, ‘আপনি এখনও রাশিয়াকে ট্র্যাজেডি থেকে এবং রাশিয়ান সেনাবাহিনীকে অপমান থেকে বাঁচাতে পারেন।’

ওলেক্সি রেজনিকভ প্রতিশ্রুতি দেন যে, ‘যারা অবিলম্বে লড়াই করতে অস্বীকার করবে আমরা তাদের জীবন, নিরাপত্তা এবং ন্যায়বিচারের গ্যারান্টি দেব এবং যারা অপরাধমূলক আদেশ দিয়েছে, তাদের জন্য আমরা একটি ট্রাইব্যুনাল নিশ্চিত করব।’

রেজনিকভ বলেন, ‘ক্রেমলিনের দ্বারা আপনি প্রতারিত এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।’

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘তাদের পক্ষে আপনাকে বলা সহজ যে, আপনি কাল্পনিক ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বীরত্বের সঙ্গে মারা গেছেন। এটা সত্য যে ন্যাটো দেশগুলো আমাদের অস্ত্র সরবরাহ করছে। কিন্তু, ইউক্রেনের সৈন্যরাই আপনাকে এই অস্ত্র দিয়ে মারছে।’

রেজনিকভ বলেন, ‘ইউক্রেনীয় সৈন্যদের রাশিয়ান জমির প্রয়োজন নেই, আমাদের নিজস্ব যথেষ্ট আছে এবং আমরা সব ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রুশ সৈন্যদের অস্ত্রসমর্পণের আহ্বান ইউক্রেনের

আপডেটের সময় ০৬:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২