ভিয়েনা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

ইউক্রেনের ৪ অঞ্চল দখলে নিল রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৮৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের চোখ রাঙ্গানি উপেক্ষা করে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেয়ার ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী মস্কোতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সংক্রান্ত ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। এর মাধ্যমে এখন থেকে ইউক্রেনের কৌশলগত চারটি গুরুত্বপূর্ণ শহর দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রুশ এলাকা হিসেবে বিবেচিত হবে।

এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন দাবি করেন, স্থানীয় নাগরিকদের নিরাপত্তা এবং সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র এবং তাঁর মিত্রদের লোভী হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।

বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র, রাশিয়াকে নিজেদের কলোনি বানানোর অপচেষ্টা চালাচ্ছিল বলে দাবি করেন পুতিন। রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়া নতুন চারটি অঞ্চলে কোনো ধরণের নাশকতা হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

একীভূত হওয়ার প্রশ্নে গেল শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হওয়া গণভোটে রাশিয়ার পক্ষে রায় দেন দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার বাসিন্দারা।

এর আগে ২০১৪ সালে সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের আরেকটি অঞ্চল ক্রিমিয়া দখলে নিয়েছিল পুতিন সরকার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের ৪ অঞ্চল দখলে নিল রাশিয়া

আপডেটের সময় ০৫:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২