ভিয়েনা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

ন্যাটোতে যোগ দিতে চুক্তি স্বাক্ষর করল ফিনল্যান্ড-সুইডেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৬১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য একটি যোগদান চুক্তিতে (অ্যাকসেশন প্রটোকল) স্বাক্ষর করেছে, যা ১৯৯০-এর দশকের পর থেকে জোটের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ।

ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে জোটের প্রটোকলে স্বাক্ষর করেছে সুইডেন ও ফিনল্যান্ডও। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করল দেশগুলো।

তবে, চূড়ান্ত সদস্যপদ পেতে এখনও সব সদস্য রাষ্ট্রের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। এ প্রক্রিয়া শেষ হতে এক বছরের মত লাগতে পারে।

চুক্তি স্বাক্ষরের পর ফিনল্যান্ড ও সুইডেনের দুই পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, ‘এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। টেবিলের চারপাশে ৩২ দেশকে নিয়ে আমরা আগের থেকে আরও শক্তিশালী হবো।’

মঙ্গলবার চুক্তিতে সইয়ের ফলে হেলসিংকি ও স্টকহোম এখন ন্যাটোর বৈঠক অংশ নিতে পারবে এবং সব ধরনের গোয়েন্দা তথ্য পাবে। কিন্তু, তারা এখনই ন্যাটোর প্রতিরক্ষা বলয়ের অংশ হবে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ন্যাটোতে যোগ দিতে চুক্তি স্বাক্ষর করল ফিনল্যান্ড-সুইডেন

আপডেটের সময় ০৬:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২