ভিয়েনা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান নেত্রকোণায় মাদক কারবারি আটক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে পালালো দুই যুবক মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান উত্তেজনা বাড়াচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করছে।

বাংলাদেশ সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বুধবার বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গা জনগণের মধ্যে আস্থা তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার ও ভাসান চরে মিয়ানমারের পাঠ্যক্রমের আওতায় রোহিঙ্গা শিশুদের জন্য মিয়ানমার ভাষায় অনানুষ্ঠানিক শিক্ষার প্রবর্তন, দক্ষতা উন্নয়ন কার্যক্রম, জীবিকার সুযোগ, স্বাস্থ্যসুবিধা ইত্যাদির কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো প্রত্যাবর্তনের পরে মিয়ানমারের সমাজে তাদের পুনর্মিলনকে সহজ করবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন, রাখাইন রাজ্যে দ্রুত প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইউএনএইচসিআর হাইকমিশনারকে আহ্বান জানান। এসময় হাইকমিশনার জানান, তাঁর সংস্থা এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাইকমিশনার বিপুল রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। রাখাইনে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তিনি বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি আরও জানান, ইউএনএইচসিআর এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা কক্সবাজারে স্থানীয় জনগণের সুবিধার্থে বেশ কিছু প্রকল্প হাতে নিচ্ছে।

উল্লেখ্য, হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি গত ২১ মে বাংলাদেশে আসেন। তিনি ২১ মে থেকে ২৩ মে কক্সবাজার ভ্রমণ করেন এবং ২৪ মে ভাসানচর পরিদর্শন করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান উত্তেজনা বাড়াচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৬:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২