ভিয়েনা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

লালমোহনে “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্ত:উপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১৬১ সময় দেখুন
জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্ত:উপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
লালমোহন প্রেসক্লাবের আয়োজনে শনিবার বিকালে সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। সকলকে পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার প্রতিও আগ্রহ বাড়াতে হবে। তাহলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ নানাবিধ অপরাধ হ্রাস পাবে।
উদ্বোধনী খেলায় বিকাল ৩ টায় অংশগ্রহণ করে দৌলতখান প্রেসক্লাব বনাম লালমোহন প্রেসক্লাব। ৪০ মিনিটের খেলায় লালমোহন প্রেসক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে দৌলতখান প্রেসক্লাব। অপরদিকে বিকাল ৪ টায় তজুমদ্দিন প্রেসক্লাব বনাম রোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের মধ‍্যে খেলায় ১-০ গোলে তজুমদ্দিন প্রেসক্লাব জয় লাভ করে।
এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শাহীন জুয়েলসহ আরও অনেকে।
ভোলা/ইবিটাইমস

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে “বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্ত:উপজেলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন

আপডেটের সময় ০৪:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১