ভিয়েনা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নীলফামারীতে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাণ কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ১০২ সময় দেখুন

নীলফামারী: জেলায় আজ শুরু হয়েছে দু’দিন ব্যাপি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উৎসব ও নির্মাণ কর্মশালা।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাত রঙ মিডিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন চলচিত্র নির্মাতা জুনায়েদ হালিম ও চলচিত্র পরিচালক রাকিবুল হাসান।

আয়োজন কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিল জানান, প্রথমদিনে শুক্রবার কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল চারটা থেকে শিল্পকলা মিলনায়তনে আটটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎসব আয়োজন কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলেকজান্ডার অলক ঢালী।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নীলফামারীতে স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাণ কর্মশালা

আপডেটের সময় ০৩:৩৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১