ভিয়েনা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

লালন সম্মাননা স্মারক পেলেন সাত লালন গবেষক ও সাধক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • ৬৪ সময় দেখুন

বিনোদন ডেস্ক: লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবসে প্রথমবারের মতো সাতজন লালন গবেষক ও সাধককে সম্মাননা স্মারক দিয়েছে শিল্পকলা একাডেমি।
লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার বিকালে শিল্পকলা একাডেমির বাউলকুঞ্জে লালন সাঁইয়ের ‘১৩১তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোৎসবের উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

লালন গবেষণায় সম্মাননা স্মারক পেয়েছে,অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী এবং অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (ভারত)। লালন সাধনায় সম্মাননা পেয়েছেন পার্বতী দাস বাউল (ভারত), ফকির মোহাম্মদ আলীশাহ (কুষ্টিয়া), ফকির আজমল শাহ (ফরিদপুর), নিজামউদ্দিন লালনী (মাগুরা), সুরুবালা রায় (ঠাকুরগাঁও)।

লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন নিয়ে আলোচনা করেন ফকির হীরণশাহ্ ও দেবোরাহ জান্নাত।

ফকির লালন সাঁইয়ের অবদান মূল্যায়ন এবং জাতীয় পর্যায়ে ও তার সংগীত ভান্ডারকে আরও জনপ্রিয় ও লোকগ্রাহ্য করে তার আলোকে জীবন ও সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ সাধুমেলার আয়োজন করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালন সম্মাননা স্মারক পেলেন সাত লালন গবেষক ও সাধক

আপডেটের সময় ০৬:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১