ভিয়েনা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প মন্ত্রণালয়ে ব্যয় সংকোচনে সাধনে এসি ব্যবহার করি না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী নিহত লালমোহনে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কলেজ ছাত্র রিজওয়ান রশীদের বানানো ‘রেসিং কার’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি

জামিন পাননি শাহরুখপুত্র, ২০ অক্টোবর পর্যন্ত থাকবেন কারাগারে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৬২ সময় দেখুন

বিনোদন ডেস্ক: মুম্বাই ক্রুজ ড্রাগস মামলায় শাহরুখপুত্র আরিয়ান খান জামিন পাননি। বৃহস্পতিবার আরিয়ানের জামিন আবেদনের শুনানি শেষে মুম্বাইয়ের একটি বিশেষ আদালতের বিচারক ভি ভি পাতিল কোনো আদেশ দেননি। ফলে, আরিয়ান খানকে অন্তত ২০ অক্টোবর পর্যন্ত কারাগারে থাকতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কারণ দশেরা উৎসব এবং সাপ্তাহিক ছুটির কারণে হাইকোর্ট এবং দায়রা আদালত ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। বিচারক জানিয়েছেন, ২০ অক্টোবরও তিনি ব্যস্ত থাকবেন। তবুও সেদিন তিনি তার রায় দেওয়ার চেষ্টা করবেন।

এর আগে, গত সোমবার আদালত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে আরিয়ানের জামিনের আবেদনের জবাব দাখিলের নির্দেশ দেন। এনসিবি বুধবার আদালতে আরিয়ান খানের জামিন আবেদনের বিরোধিতা করে এবং বৃহস্পতিবারও তারা যুক্তি দেখায়।

গত ২ অক্টোবর মুম্বাই উপকূলের কর্ডেলিয়া ক্রুজ জাহাজে অভিযান চালানোর পরে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়। ওই জাহাজে একটি রেভ পার্টি হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে এবং বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে সেখানে ছিলেন। এনসিবির এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট-বালিতে ঝুঁকিতে ৪০ লাখ টাকার প্রকল্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জামিন পাননি শাহরুখপুত্র, ২০ অক্টোবর পর্যন্ত থাকবেন কারাগারে

আপডেটের সময় ০৬:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১