ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকুলিনকে তলব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৭১ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহিকে অর্থপাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

নোরা ফাতেহিকে বৃহস্পতিবার তলব করা হয়। আর জ্যাকুলিনকে কাল শুক্রবার ইডির দিল্লি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে, এই মামলায় আগস্ট ও সেপ্টেম্বরে একাধিক বার জ্যাকুলিনের বক্তব্য রেকর্ড করেছিল ইডি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় নোরা ফাতেহির বক্তব্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রেকর্ড করা হবে।

সূত্র মতে, সংস্থাটি তদন্ত করছে যে প্রতারক সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকুলিন এবং নোরা ফাতেহির মধ্যে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা।

দিল্লির রোহিনী কারাগারে এক বছরেরও বেশি সময় ধরে বন্দী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ কোটি টাকা আদায়ের অভিযোগ আছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও অন্তত ২০টি মামলা দায়ের করা হয়েছে। এমনকি তিনি জেল সেলের ভিতরে থেকে একটি চক্র পরিচালনা করেছেন বলেও অভিযোগ আছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও জ্যাকুলিনকে তলব

আপডেটের সময় ০৬:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১