ভিয়েনা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে : প্রতিমন্ত্রী টুকু মধুপুরে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু

ইউরোপের অভিবাসী বাংলাদেশিদের পাশে আয়েবা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
  • ১০০ সময় দেখুন

ফ্রান্স প্রতিনিধি: করোনাকালীন সময়ে ইউরোপের অভিবাসী বাংলাদেশিদেরকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

ইউরোপের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা নানা প্রতিকূলতার মধ্যেও আয়েবার পক্ষ থেকে অসংখ্য পরিবারকে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে প্রবাসীদের সংগঠনটি। এছাড়া করোনায় আক্রান্ত বাংলাদেশিদের জন্য একমাত্র আইসোলেশন সেন্টার স্থাপন করেছিল আয়েবা।

বাংলাদেশে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের কাজে যোগদানের সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নিয়েছিল আয়েবা।

ফ্রান্সের পিংক শহর তুলুজের নবোটেল হোটেলের বলরুমে অনুষ্ঠিত আয়েবার কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভায় এসব তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি প্রকৌশলী ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনাকালে আয়েবার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

আয়েবা মহাসচিব জনান, মাল্টায় আটক ১৬৫ জন বাংলাদেশিকে মুক্তির জন্য আয়েবার একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। একই সঙ্গে মাল্টায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় সংগঠনের সহসভাপতি ফকরুল আকম সেলিমসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ইবিটাইমস/ফ্রান্স/এমএইচ

চুনারুঘাটে মিলেছে গ্যাসের সন্ধান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপের অভিবাসী বাংলাদেশিদের পাশে আয়েবা

আপডেটের সময় ০৬:০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১