ভিয়েনা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

সিনেমায় ব্যস্ততা রাকুলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১০৭ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণের অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের দম ফেলার সময় নেই। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটি কাজ, নিজের দায়িত্ব বেশ দক্ষ এবং সূক্ষ্মভাবেই পালন করছেন এই অভিনেত্রী। বিরতিহীনভাবে করে যাচ্ছেন একের পর এক কাজ। ছুটছেন একটি শুটিং সেট থেকে আরেক শুটিং সেটে।

বর্তমানে চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন রাকুল। এগুলো হলো- ‘মে ডে’, ‘ডক্টর জি’, ‘থ্যাঙ্ক গড’ এবং ‘অ্যাটাক’। এরমধ্যে আরও একটি সিনেমায় নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন। ঘোষণা দিয়েছেন অক্ষয় কুমারের সঙ্গে পরবর্তী সিনেমা করার।

রঞ্জিত এম তেওয়ারির ‘মিশন সিন্ডারেলা’তে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে রাকুলকে। এটি তামিল সাইকোলজিক্যাল থ্রিলার ‘রাতসাসান’-এর হিন্দি ভার্সন।

এতোগুলো সিনেমার কাজ একসঙ্গে করতে রাকুলকে বেশ পরিশ্রম করতে হচ্ছে। তবে, অতিরিক্ত পরিশ্রম করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।
রাকুল বর্তমানে প্রয়াগরাজে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’ সিনেমার শুটিং করছেন। এতে তাকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের চরিত্রে দেখা যাবে। একটি অনলাইন পোর্টালকে রাকুল বলেছেন, খুরানার সঙ্গে কাজ করা তার জন্য অনেক সহজ হয়েছে। কারণ, তারা দু’জনেই পাঞ্জাবি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিনেমায় ব্যস্ততা রাকুলের

আপডেটের সময় ০৭:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১