ভিয়েনা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

১৮ মাস পরে অক্ষয়ের নতুন সিনেমা, এক দিনে আয় ৩ কোটি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
  • ১০৬ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৮ মাস আগে। দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন এ সুপারস্টার। আর করোনা মহামারি সত্ত্বেও মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে তিন কোটি রুপির বেশি।

বলিউড হাঙ্গামার খবর, বেল বটম ভারতে মুক্তি পেয়েছে দেড় হাজার পর্দায়, সাড়ে চার হাজারের বেশি শোয়ে। কোভিড মহামারির কারণে প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে। বেশির ভাগ রাজ্যে করোনা-পূর্ব দিনগুলোর মতো রাতের শো চলেনি সরকারের বিধিনিষেধের কারণে। তবু বাণিজ্য-পূর্বাভাস, এ সিনেমা মুক্তির দিন ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে ২.৭৫ কোটি রুপি থেকে ৩.২৫ কোটি রুপি।

এ বছরের মার্চে মুক্তি পেয়েছিল ‘রুহি’, যে সিনেমায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর, মুক্তির দিন সংগ্রহ করেছিল ৩.০৬ কোটি রুপি। আর জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত ‘মুম্বাই সাগা’ সংগ্রহ করেছিল ২.৮২ কোটি রুপি। ‘বেল বটম’ মহারাষ্ট্রের প্রধান প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়নি, যা আসলে এ ফিচার ফিল্মের ৩০ শতাংশ অবদান রাখার কথা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৮ মাস পরে অক্ষয়ের নতুন সিনেমা, এক দিনে আয় ৩ কোটি

আপডেটের সময় ০৬:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১