ভিয়েনা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৭৩ সময় দেখুন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় জামিন পেয়েছেন। বুধবার মুম্বাইয়ের হাইকোর্ট তার অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন।

ভারতের গণমাধ্যম ফিল্ম ফেয়ার এ তথ্য জানিয়েছে।

রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিলের বরাত দিয়ে ফিল্ম ফেয়ার জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট। সেদিনও আদালতে রাজ কুন্দ্রাকে উপস্থিত থাকতে হবে।

গত ১৯ জুলাই মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেপ্তার হন রাজ কুন্দ্রা। এরপর তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে।

তাকে গ্রেপ্তারের পর মুম্বাই প্রশাসন জানিয়েছিল, ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রশাসনের সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়।

২০০৯ সালে রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী শিল্পা শেঠির।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার জামিন

আপডেটের সময় ০৪:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১