ভিয়েনা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

চার বছর পরে একফ্রেমে তাহসান-মিথিলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • ১৪৩ সময় দেখুন

ঢাকা: বিবাহ বিচ্ছেদের প্রায় চার বছর পর একফ্রেমে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শনিবার একটি ই-কমার্স সাইটের প্রচারে একসঙ্গে লাইভে আসেন তারা।

এসময় সঞ্চালকের কথায় প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন সাবেক এই তারকা দম্পতি। জনপ্রিয় উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব এই লাইভ অধিবেশনটি সঞ্চালনা করেন।

এর আগে বুধবার (১২ মে) রাতে একটি ‘সারপ্রাইজ’ দেওয়ার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দেন তাহসান। এর কিছু সময় পরেই ‘সারপ্রাইজ এর অপেক্ষায়’ রয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মিথিলা।

বৃহস্পতিবার (১৫ মে) ই-কমার্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘আমরা সারপ্রাইজ ভালবাসি’ বলে একটি পোস্ট দেয়া হয়। পরে শনিবার (১৫ মে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে তাহসান ও মিথিলার লাইভে আসার বিষয়টি জানায় ই-কমার্স সাইটটি।

প্রসঙ্গত, ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চার বছর পরে একফ্রেমে তাহসান-মিথিলা

আপডেটের সময় ০৬:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১