ভিয়েনা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

নুসরাত ফারিয়ার ঈদ কাটবে ফার্মহাউসে, হয়নি শপিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ১৪৬ সময় দেখুন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার ঈদে ঢাকা-কলকাতা কোথাও থাকছেননা তিনি। জনপ্রিয় এই নায়িকার ঈদ কাটবে ময়মনসিংহে।

সেখানে নিজেদের ফার্মহাউসে ঈদ করবেন নুসরাত ফারিয়া। সাধারণত অবসর কাটাতে এই ফার্ম হাউসেই যান নুসরাত।

এরইমধ্যে ময়মনসিংহে চলেও গেছেন তিনি। ফারিয়া জানান, ফার্মহাউসে পরিবার নিয়ে ঈদ করবেন তিনি।

ঈদের শপিং প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ঈদের অন্যতম আনন্দ শপিং। এবারের ঈদে আমি নিজের জন্য কোনো শপিং করিনি। তবে পরিবারের মানুষের জন্য কিছু উপহার কিনেছি।

‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে সবশেষ নুসরাত ফারিয়াকে দেখা গেছে। এছাড়া তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’সহ কলকাতার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এ ছাড়া সেপ্টেম্বরে অংশ নেবেন বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ে, যেখানে তিনি অভিনয় করছেন শেখ হাসিনার একটি চরিত্রে।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নুসরাত ফারিয়ার ঈদ কাটবে ফার্মহাউসে, হয়নি শপিং

আপডেটের সময় ০৪:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১