ভিয়েনা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

ভোলায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৬২ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বার্তা বাজার প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন ভোলা জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বার্তা বাজার ভোলা প্রতিনিধি মোঃ অনিক আহমেদ,ভোলা নিউজ ২৪ ডটকম সম্পাদক মোঃ অমি আহমেদ , জিটিভির ও যুগান্তর ভোলা প্রতিনিধি হেলাল উদ্দিন গাজী, ভোলার আলোর সম্পাদক মোঃ বেল্লাল নাফিজ, বাংলা টিভি ও জাগো নিউজ প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ, জবাবদিহি ও ইউরো বাংলা টাইমস ভোলা প্রতিনিধি সাব্বির আলম বাবু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন খুনের সঙ্গে জড়িত সব আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এবং হত্যায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। লাশ নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে তার হুঁশিয়ারি দেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে । বক্তারা আরো ঘোষণা দেন এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার ঘটেছে ।

সাব্বির আলম বাবু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ১২:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১