ভিয়েনা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ইসরাইলি হামলায় নাবাতিয়েহর সিভিল ডিফেন্স স্থাপনা ধ্বংসের দাবি লেবাননের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : লেবাননের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে তাদের আঞ্চলিক স্থাপনা রোববার ভোরে ইসরাইলি হামলায় ধ্বংস হয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর এক বিবৃতিতে জানায়, ‘শত্রু ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায়’ ভবনটি ধসে পড়ে। এতে বিপুল পরিমাণ যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলায় তাদের কোনো সদস্য হতাহত হননি। ঘটনার আগেই কর্মীদের অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

মানবিক ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি কেন্দ্রের ওপর হামলার নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, চলমান পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনায় ক্রমবর্ধমান ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের দাবি, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ-কে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে দেশটি জড়িয়ে পড়ার পর থেকে ইসরাইলি হামলায় ১২৩ জন উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা শুরু করলে সংঘাতের বিস্তার ঘটে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলি হামলায় নাবাতিয়েহর সিভিল ডিফেন্স স্থাপনা ধ্বংসের দাবি লেবাননের

আপডেটের সময় ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬