ভিয়েনা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের ৪ চা বাগান, বেতনহীন ৫ হাজার শ্রমিকের দুর্ভোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫৮ সময় দেখুন

২৫ তারিখ থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধিঃ কৃষি ব্যাংক প্রত্যাশার তুলনায় কম ঋণ দেওয়ায় হবিগঞ্জের ডেউন্দি, নোয়াপাড়া, লালচান ও মৃতিঙ্গা চা বাগানের প্রায় ৫ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শ্রমিকরা। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে বাগানজুড়ে।
জানা গেছে, চট্টগ্রাম কৃষি ব্যাংক থেকে ৪০ কোটি টাকা ঋণ পাওয়ার কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ পেয়েছে মাত্র ২৫ কোটি টাকা। ফলে শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় ব্যাহত হতে পারে চা উৎপাদনও। প্রতি বছর এসব বাগানে ২৮ থেকে ৩০ লাখ কেজি চা উৎপাদন হলেও চলতি মৌসুমে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিগত ২০১৭ হইত ২০২৪ সাল পর্যন্ত  ঋণ দেউন্দি চা কোম্পানিকে বৈষম্য মূলক আচরণের মাধ্যমে কোন প্রকার ঋন দেওয়া হয় নাই। যদিও দেউন্দি কোম্পানি তাদের পূর্বেল নেওয়া  ঋণ পরিশোধ করিয়াছে।
এদিকে দেউন্ডি চা বাগানের দূর্গ মন্ডিরের সামনে দেউন্ডি চা বাগানের সভাপতি বাবু কমেট নায়েক সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় আগামী রোববারের মধ্যে শ্রমিকের বেতন না হলে ২৫ তারিখ থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হবে। এতে বক্তব্য রাখেন লষ্করপুর ভ্যালী চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ মনি শংৃকর বারই, শ্রমিক নেতা অমল ভৌমিক।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ৪ চা বাগান, বেতনহীন ৫ হাজার শ্রমিকের দুর্ভোগ

আপডেটের সময় ০৯:০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬