ভিয়েনা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫০৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কয়েকশ’ বিক্ষুব্ধ মানুষ অংশ নেন, যার ফলে মহাসড়কের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. উত্তম কুমার সরকার ধনবাড়ীতে যোগদানের পর থেকেই অদৃশ্য শক্তির ইশারায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তার কারণে সাধারণ রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত সেবা ও সরকারি ওষুধ পাচ্ছেন না।

বক্তারা আরও দাবি করেন,বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি হাসপাতালের সমস্ত টেন্ডারের কাজ গোপালপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে পাইয়ে দিতেন। বর্তমানে ওই নেতা পলাতক থাকলেও এখনো তার মাধ্যমেই হাসপাতালের কাজ পরিচালিত হচ্ছে। এছাড়া আউটসোর্সিং পদে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিজের ইচ্ছামতো লোক নিয়োগের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দুর্নীতির এই প্রক্রিয়ায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সেলিনা তাকে সরাসরি সহযোগিতা করছেন বলে বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ইউছুব সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হবিবর রহমান হবি, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী জীবন ও সদস্য সচিব মেহেদী হাসান লিটন। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়ন নেতা কছর উদ্দিন, যুবদল নেতা মাসুদ রানা, নুরজাহান বেগম, আবেদ আলীসহ আরও অনেকে।

বক্তারা বর্তমান সরকারের কাছে ডা. উত্তম কুমার সরকার ও আরএমও ডা. সেলিনার দ্রুত বদলি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে অবৈধ নিয়োগ বাতিলের দাবি তুলে তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকারের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময় ০১:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬