ভিয়েনা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেল বিজেপি নিজ আসনে শুভেন্দুর কাছে হারলেন মমতা ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমোহনে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান

ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ২৬০ সময় দেখুন

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির উদ্যোগে এবছরের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির হজ্ব কাফেলার বিদায় ও দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে

ভিযেনা ডেস্কঃ রবিবার (৩ মে) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি আকতারুজ্জামান শিবলী এবং অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য সালমান কবির সোহাগ।

অনুষ্ঠানের শুরুতেই সভাপতি আকতারুজ্জামান শিবলী শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে এই অনুষ্ঠানে এবছর অস্ট্রিয়া থেকে আমাদের
কমিউনিটির ১৭ জন হজ্বে গমনেচ্ছু আল্লাহর ঘরের মেহমানদের শুদ্ধভাবে হজ পালন করার জন্য বিভিন্ন ধর্মীয় রীতিনীতি বিষয়ে পরামর্শ প্রদান করবেন বলে প্রজ্ঞাবান আলেমবৃন্দকে ধন্যবাদ জানান।

তিনি অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে সতেরো জন হাজ্বিদের কমিউনিটির সুখ-সমৃদ্ধি ও কল্যাণের জন্য আল্লাহর ঘরে বসে দোয়া করার জন্য আবেদন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অস্ট্রিয়া সমিতির তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি ও অস্ট্রিয়া বিএনপি সভাপতি নেয়ামুল বশির। তিনি তার বক্তব্যে পরিবারবর্গ ও সন্তানসহ বাংলাদেশি কমিউনিটির প্রতিটি পরিবার ও সন্তানের জন্য হজ্ব কাফেলার যাত্রীদের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি নিজেও হজ্জ কাফেলার যাত্রীদের জন্য দোয়া করেন।

উক্ত অনুষ্ঠানে হজ্বে গমনেচ্ছু যাত্রীদের উদ্দেশ্যে নসিহা প্রদান করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সন্মানিত ইমামগণ। ইমামগণ হলেন যথাক্রমে শায়খ ড. ফারুক আল মাদানি, শায়খ আব্দুল মতিন আজহারী, শায়খ মুমিনুল ইসলাম, শায়খ সাইদুর রহমান আজহারী, শায়খ গোলামুর রহমান আজহারী, শায়খ আব্দুস সাত্তার, শায়খ ফাহিম বিল্লাহ এবং শায়খ গাজী হাসান। শায়খ মহিউদ্দিন মাসুম বর্তমানে বাংলাদেশে থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

এছাড়াও আরও বক্তব্য রাখেন তৃতীয়বারের মতো হজ্বে গমনকারী কমিউনিটির বয়োজৈষ্ঠ সদস্য জসিম উদ্দীন সরকার ও দ্বিতীয়বার হজ্জ গমণকারী বয়োজৈষ্ঠ রফিকুল ইসলাম। তার বর্তমাম হজ্জ কাফেলার জন্য কমিউনিটির সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাইতুল মামুর মসজিদ ১০-এর সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক আজাদ সরকার। অনুষ্ঠানের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও আরিফ রায়হান।

অস্ট্রিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্বীন ইসলামকে ধন্যবাদ জানানো হয়। তিনি হজ্জযাত্রীদের প্যাকেজ বুকিংয়ের জন্য সর্বদা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অস্ট্রিয়া সমিতির সভাপতি আক্তারুজ্জামান শিবলী ও সম্মানিত ইমামবৃন্দ হজ্বে গমনেচ্ছু যাত্রীদের হাতে অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে উপহার তুলে দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আক্তারুজ্জামান শিবলী বলেন, হজে গমনেচ্ছু যাত্রীদের জন্য দোয়ার আয়োজন করা একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সম্মানজনক অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানের অংশীদার হয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সর্বশেষে অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে রাতের খাবারে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

সরকারি খরচায় ১৪ লাখেরও বেশি বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় হজ্জ গমনেচ্ছু যাত্রীদের জন্য বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময় ০৮:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬