ভিয়েনা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৮০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’। আজ ২৪ মে (রবিবার) দুপুরে ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার সামনে এই প্রতিবাদ সভার আয়োজন করেন ব্যাংকের সাধারণ গ্রাহকেরা।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ ব্যাংক পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে বাধ্যতামূলক শান্তিকালীন ছুটিতে পাঠানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা অবিলম্বে তাকে সপদে পুনর্বহাল করার জোর দাবি জানান।

​বক্তারা আরও বলেন, ব্যাংক লুটপাটকারী এস আলম গ্রুপকে পুনরায় পুনর্বাসনের যে কোনো চেষ্টা সাধারণ গ্রাহকেরা রুখে দেবে। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামী ব্যাংককে আর কাউকে দখল করতে দেওয়া হবে না। একই সাথে তারা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিমের বহিষ্কার দাবি করেন।

মানববন্ধনে গ্রাহক প্রতিনিধিদের বক্তব্য বলা হয় ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির চালিকাশক্তি। কোনো বিশেষ মহলকে পুনর্বাসন করতে এই ব্যাংককে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না।

​গ্রাহক ফোরামের এই মানববন্ধনে বক্তব্য রাখেন— অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ব্যবসায়ী লিটন, মশিউর রহমান, অধ্যাপক মোস্তফা কামাল, সোহানুর রহমান শাহীন, অধ্যাপক রেজাউল করিম সুজন, ডা. শামসুল হক এবং হাসান আল মামুনসহ আরও অনেকে। মানববন্ধনে ব্যাংকের বিপুল সংখ্যক স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ী অংশ নেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

আপডেটের সময় ১২:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬