ভিয়েনা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত পদত্যাগের পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি আমির হামজাকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে তেহরানের সঙ্গে ইউরোপের আলোচনা বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ-অ্যাঙ্গোলা জ্বালানি সহযোগিতা আলোচনা শুরু চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঝিনাইদহে নব-গঠিত কমিটি থেকে ছাত্রদলের ৩ নেতার পদত্যাগ লালমোহনে এনায়েত কবির পাটোয়ারী মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • ১৬৪ সময় দেখুন

নিউজ ডেস্ক: বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৯ কোটি ৬৬ লাখের বেশি। এদিকে, যুক্তরাজ্যে ছড়ানো করোনার নতুন ধরন পৃথিবীর অন্তত ৬০টি দেশে ছড়িয়ে পরেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সেই সাথে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার ধরনটি ছড়িয়েছে আরো ২৩ দেশে। করোনা মহামারির ভয়াল থাকায় বিপর্যস্ত যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৬১০ জনের। যা এখন পর্যন্ত যুক্তরাজ্যে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ১৩ জানুয়ারি সর্বোচ্চ ১৫৬৪ জনের মৃত্যু হয়েছিল সেখানে। এদিকে, ট্রাম্পের শেষকালে তুলে নেয়া যুক্তরাজ্য, ইউরোপ ও ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখবেন বলে জানিয়েছেন বাইডেনের মুখপাত্র জেন সাকি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আরো একমাস বাড়িয়েছে কানাডা। দেশটিতে শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে করোনা টিকার তীব্র সংকট। আগামী সপ্তাহ পর্যন্ত সেখানে নতুন টিকা পাঠাতে পারবে না বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

মাভাবিপ্রবিতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে

আপডেটের সময় ০৫:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১