ভিয়েনা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১০৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন এখন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সয়াবিন আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এ কথা বলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন আমাদের কাছ থেকে তেল কিনতে রাজি হয়েছে।’

উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন মোড় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত। তবে গত বছর ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করলে বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা কমিয়ে দেয়। একই সঙ্গে সয়াবিন আমদানির ক্ষেত্রেও তারা যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিলের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প

আপডেটের সময় ১০:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬