ভিয়েনা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৮৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশু সাফওয়ান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার বাসিন্দা মাসুম মিয়ার একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে অটোরিকশাযোগে মামার বাড়ি যাচ্ছিল। লাইফ কেয়ার ক্লিনিকের সামনে পৌঁছে ভাড়া দেওয়ার সময় সাফওয়ান অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সখীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৬:২৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫