ভিয়েনা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ৯৯ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার বদরপুর এবং ফরাজগঞ্জ ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে আটককৃত ওইসব জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে জব্দ করা হয় ১১ হাজার মিটার জাল এবং দুইটি মাছ ধরা ট্রলার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ট্রলার দুইটি নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানকালে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৮ জেলেকে জরিমানা, ১১ হাজার মিটার জাল জব্দ

আপডেটের সময় ০১:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪