ভিয়েনা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

লালমোহনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ১০৮ সময় দেখুন

জাহিদ দুলাল, (ভোলা) দক্ষিণ : ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটি গঠন করা হয়েছে। হাফিজুর রহমান মুন্নাকে আহ্বায়ক এবং জাহিদুল ইসলাম জাহিদকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির অনুমোদন দেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত। কমিটিতে মাকসুদুর রহমান শোভনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মেহেদী হাসান জিহাদ, মাহমুদুল হাসান আবির, জহিরুল ইসলাম জয়, শাহজাহান চৌধুরী ও নাহিদ পাটোয়ারীকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। এছাড়া তারেক রহমান, হাসনাইন আহমেদ, শিহাব, নাঈমুল ইসলাম, শরিফ মাহমুদ, রাকিবুল ইসলাম, জিহাদ ইসলাম, জুয়েল হুযাইফা, মো. শুভ, আরিফুল ইসলাম, নাজিমুর রহমান মঞ্জু , আনন্দ ইসলাম শুভ এবং মোহাম্মদ তুষারকে সম্মানিত সদস্য করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ বলেন, আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, সুশাসন ভিত্তিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে কাজ করবো। এছাড়াও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষেও আমরা নিরলসভাবে কাজ করবো। তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক চেতনা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য কার্যকর ভূমিকা রাখার কথাও জানিয়েছেন নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের ভোলা জেলার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত জানান, নতুন কমিটির নেতৃত্বে লালমোহন উপজেলায় জাতীয় ছাত্র সমাজের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের কমিটি গঠন

আপডেটের সময় ০৪:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫