ভিয়েনা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও এফবিআই ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা টাঙ্গাইলে আমনের বাম্পার ফলন, উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ফেসবুকে অভিযোগ ঘিরে লালমোহনে আলোচনা, নিরপেক্ষ তদন্ত চান অধ্যক্ষ মাভাবিপ্রবি-বিসিকের সমঝোতা, উদ্যোক্তা তৈরিতে নতুন উদ্যোগ চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরের বিরুদ্ধে মামলা সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • ১০৫ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: লঞ্চে ফুটফুটে এক কন্যা সন্তান প্রসব করেছেন মোসা. সাহিদা বেগম নামে এক প্রসূতি।

বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহন নৌরুটের এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চে কন্যাসন্তান প্রসব করেন ওই প্রসূতি। লঞ্চে সন্তান জন্মের কারণে ওইদিনের লঞ্চ ভাড়াসহ এবং ওই প্রসূতি এবং শিশুর আজীবন যাতায়াত ভাড়া ফ্রি করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চের কেবিন ইনচার্জ মো. সুমন জানান, ওই নারী এবং তার স্বামী মিলে ঢাকা থেকে আমাদের লঞ্চের ডেকে করে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেন। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই সাহিদা বেগম নামে ওই নারীর প্রসব বেদনা উঠলে তারা বিষয়টি আমাদের জানান। পরে আমরা তাকে লঞ্চের একটি কেবিনে নিয়ে যাই।

তিনি আরো জানান, এরপর লঞ্চে কোনো ডাক্তার বা নার্স রয়েছে কিনা খোঁজ নিই। খোঁজাখুঁজির একপর্যায়ে একজন চিকিৎসকের সন্ধান পাওয়া যায়। ওই চিকিৎসকের সঙ্গে কয়েকজন নারী প্রসূতি সাহিদাকে সন্তান প্রসব করাতে এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় প্রসূতি সাহিদা বেগম একজন ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন।

প্রসূতি সাহিদা বেগম ও তার স্বামী শাহীন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা।

এমভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চের পরিচালক মো. নাইম খান বলেন, লঞ্চে সন্তান প্রসব করা ওই প্রসূতিসহ তার স্বামীর ওইদিনের ভাড়া মওকুফ করা হয়েছে। এছাড়া আমাদের লঞ্চে ওই প্রসূতি মা এবং শিশুর আজীবন ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘লঞ্চে সন্তান প্রসব, মা-শিশুর আজীবন ভাড়া ফ্রি’

আপডেটের সময় ০৩:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪