ভিয়েনা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা

মহানবী(সা.) কে কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ-সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৯০ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ মহানবী রাসুলুল্লাহ(সা.) কে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রানের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের ব্যানারে ওই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম রাজু, সহ-সভাপতি মুফতী আশরাফুজ্জামান কাসেম, মাওলানা আব্দুল হামিদ, আকরাম হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।

এ সময় টাঙ্গাইল জেলা ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহানবী(সা.) কে কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ-সমাবেশ

আপডেটের সময় ০২:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪