ভিয়েনা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১১৩ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় সফল খামারিদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় জিজেইউএস এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. অরুণ কুমার সিংহ।
অনুষ্ঠানে প্রকল্পের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয়জন সফল খামারিকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খামারিরা অংশগ্রহণ করেন। এই আয়োজন স্থানীয় কৃষি উন্নয়নে খামারিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সফল খামারিদের পুরস্কার ও সনদ বিতরণ

আপডেটের সময় ১১:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫