ভিয়েনা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৯৪ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (২৯ মে)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎এরই ধারাবাহিকতায় সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে তারুণ্যের উৎসব-২০২৫ এর আওতায় বিসিজি বেইস ভোলায় কর্মরত কোস্ট গার্ড সদস্যবৃন্দ, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় ভোলা সদর উপজেলাধীন খেয়াঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি পরিচালনা করেন।
‎
‎তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড পরিবেশ রক্ষার্থে এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় কোস্টগার্ডের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

আপডেটের সময় ০৭:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫