ভিয়েনা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী লালমোহনে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ শৈলকুপায় কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হচ্ছে আজ

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস ঢাকা: শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দিলেও তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

বুধবার (১১ ডিসেম্বর) প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক এই অপরাধ আইন বিশেষজ্ঞ।

টবি ক্যাডম্যান বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। আশা করছি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে।

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।

এর আগে বুধবার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্যাডম্যান।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।

ঢাকা/ইবিটাইমস/আরএন

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

আপডেটের সময় ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪