ভিয়েনা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা: মেজর (অব.) হাফিজ উদ্দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১০৮ সময় দেখুন

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে দেশের হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়া হবে। সমাজ থেকে এসব দুবৃর্ত্তদের যেকোনো মূল্যে নির্মূল করতেই হবে।

বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনেকেই নির্বাচনের কথা বলে। অথচ নির্বাচনের কোনো খবর নেই। তবে বিএনপির পক্ষে থেকে দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ড. ইউনূছ ভালো মানুষ হলেও তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কোনো যোগ্যতা নেই। তারা অধিকাংশই নিজেদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ।

লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবীর সোপান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউসুফ আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা: মেজর (অব.) হাফিজ উদ্দিন

আপডেটের সময় ০৬:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫