ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ১০১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে টাঙ্গাইলের সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। দাবি মানা না হলে ৭১ টেলিভিশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা, টাঙ্গাইল জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগী ৭১ টেলিভিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ৭১ টেলিভিশনের সম্প্রচার লাইসেন্স বাতিলের দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ হামিদুল হক মোহন।

পাঠক মেলা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম,ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু,জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী,জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামীম,পাঠক মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক জোবায়ের,এবং দৈনিক আমার দেশ টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫