ভিয়েনা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু লালমোহনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৮০ বছরের বৃদ্ধার পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার মাভাবিপ্রবিতে নানা আয়োজনে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত অস্ট্রিয়াসহ ইইউর আরও ৪টি দেশ প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাবে কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হত্যা লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল

টাঙ্গাইলে ত্রাণ নিতে এসে লাশ হয়ে ফিরলেন আমেনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৯৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে ঈদুল আজহা উপলক্ষ্যে লাবিব গ্রুপের ত্রাণ নিতে এসে আমেনা বেগম নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে। এদিন লাবিব গ্রুপের ত্রাণ নিতে এসে প্রচন্ড গরমে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের স্ত্রী আমেনা বেগম মারা যান। এ ঘটনায় হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, মূলত গরমের কারণেই ত্রাণ নিতে আসা লোকজনদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে একজন মারা যায়। পরবর্তীতে গাছের ছায়ায় নিচে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

চরফ্যাশনে গাছবোঝাই গাড়ি উল্টে চাপা পড়ে চালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ত্রাণ নিতে এসে লাশ হয়ে ফিরলেন আমেনা

আপডেটের সময় ০৬:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫